জিআই পণ্যের শ্রেণি নির্ধারণ পদ্ধতি

জিআই পণ্যের স্বীকৃতি চেয়ে আবেদন করার সময় শ্রেণি নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জিআই পণ্যের আবেদন ফরমের শেষ অংশে শ্রেণি লিখার নির্দিষ্ট স্থান রয়েছে। তবে এই শ্রেণি নির্ধারণ করা নিয়ে নানারকম প্রশ্ন কিংবা দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। আবেদন ফরমের শেষ প্রান্তে নির্দেশনায় লেখা আছে, (খ) পণ্যের শ্রেণী জানা না থাকিলে রেজিস্ট্রারের নির্দেশনা গ্রহণ করা যাইতে পারে । এই আর্টিকেলে আলোচনা করবো কিভাবে রেজিস্ট্রার কিংবা অন্য কারো সাহায্য ছাড়াই সম্ভাব্য জিআই পণ্যের শ্রেণি নির্ধারণ করা যায় এবং কোন কোন ক্ষেত্রে কোন ফরমে আবেদন করতে হয়।
প্রথমে দেখে নেওয়া যাক জিআই পণ্যের শ্রেণির ব্যাপারে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিধিমালা, ২০১৫ তে কি বলা আছে:

জিআই পণ্যের শ্রেণি নির্ধারণের ব্যাপারে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিধিমালা, ২০১৫ এর ৬১৪৬-৪৭ পৃষ্ঠায় সুস্পষ্ট উল্লেখ আছে। তা আন্তর্জাতিক শ্রেণিবিন্যাস তথা NICE Classification অনুযায়ী নির্ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই পদ্ধতিকে অত্যাবশ্যক করা হয়নি। পণ্য ও সেবার জন্য আন্তর্জাতিক শ্রেণিবিন্যাস করা হয়েছে। যেহেতু শুধু পণ্যকে জিআই স্বীকৃতি দেওয়া হয় তাই পণ্যের শ্রেণি ১-৩৪ এর মধ্যে হয়। অবশিষ্ট শ্রেণিগুলো শুধু সেবা খাতের জন্যই প্রযোজ্য।
কয়েকটি বিষয়ে খেয়াল রাখলে আন্তর্জাতিক শ্রেণিবিন্যাস অনুযায়ী জিআই পণ্যের শেণিবিন্যাস করা সহজ হয়ে যায়। যেমন:
- পণ্যের ক্যাটাগরি চিহ্নিত করার মাধ্যমে পণ্যের শ্রেণিবিন্যাস করা যায়। যেমন: কৃষি, বস্ত্র, মৎস্য ইত্যাদি।
- পণ্য উৎপাদনে ব্যবহৃত উৎপাদানগুলো চিহ্নিত করার মাধ্যমে শ্রেণিবিন্যাস করা যায়। যেমন: নকশিকাঁথা। তা বস্ত্র ও সুতার দ্বারা তৈরি করা হয়।
- বিক্রয় পদ্ধতি অনুসরণ করার মাধ্যমেও শ্রেণি বিন্যাস করা যায়। যেমন: দই। এটি দুগ্ধজাত ও কনফেকশনারি একটি পণ্য।


শ্রেণি নির্ধারণের পর পণ্যটি এক শ্রেণির হলে জিআই ফরম ১ এবং দুই শ্রেণির হলে জিআই ফরম ২ এর মাধ্যমে ডিপিডিটি বরাবর আবেদন করতে হবে। এখানে উল্লেখ্য যে, এক শ্রেণিতে আবেদন করার জন্য ১৫ হাজার টাকা ফি এবং ১৫% ভ্যাট (২২৫০/-) আর একাধিক শ্রেণিতে আবেদন করার জন্য ৩০ হাজার টাকা এবং ১৫% হারে ৪৫০০ টাকা ভ্যাট প্রদান করা আবশ্যক। বিস্তারিত জানতে জিআই পণ্যের আবেদন পদ্ধতি নিবন্ধনটি পড়ুন।
লেখক : প্রতিষ্ঠাতা, আওয়ার শেরপুর।




পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাই। খুবই চমৎকারভাবে বর্ণনা করেছেন।